• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, ঠান্ডায় স্থবির জনজীবন আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চায় মালিক পক্ষ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ‘গ্রামেই মিলবে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, খুলবে কর্মসংস্থানের দুয়ার’ রংপুর অঞ্চলে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রকল্প পরিচালক কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বার্থডে গার্ল লুকে ধরা দিলেন অপু

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

Views: 5

বার্থডে গার্ল লুকে ভক্তদের মাঝে ধরা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। গত রোববার রাতে নিজের ফেসবুক পেজে সাদাকালো আবহের বেশ কিছু নজরকাড়া ছবি শেয়ার করেছেন তিনি।

সেই ছবিগুলোতে স্টাইলিশ লুকে কেক হাতে ও বিভিন্ন পোজে ক্যামেরাবন্দি হতে দেখা গেছে অপুকে। ক্যাপশনে লিখেছেন, ‘বার্থডে গার্ল’ অপুর জন্মদিন উদযাপন শুরু হয়েছে গত শনিবার মধ্যরাতে, অর্থাৎ গত রোববার প্রথম প্রহরেই। বিশেষ এই দিনে ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কেটেছেন অভিনেত্রী। তাতে লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’ এছাড়া তার আগের দিন একটি ভিডিও দিয়ে জন্মদিনের আগাম বার্তাও দিয়েছেন এই নায়িকা। -তোলপাড় বিনোদন।

সাদাকালো আবহের সেই ভিডিও ও ছবিগুলোর ক্যাপশনে অপু লিখেছেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’ সেই ভিডিওতে অপুর এই নতুন রূপের দেখা মিলেছিল। অপু বিশ্বাসের এই বার্থডে গার্ল লুক বেশ নজর কেড়েছে নেটিজেনদের।

এর পাশাপাশি ‘গার্ল’ শব্দ টেনে আপত্তি জানিয়েছেন কেউ কেউ। অনেকের মন্তব্য এমন, অপু বিশ্বাস এখন ‘গার্ল’ (বালিকা) নন, একজন ‘নারী’। এক নেটিজেনের মন্তব্য, ‘বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।’ এর পাশাপাশি তার পোশাক নিয়েও আলোচনা করেছেন নেটিজেনরা। তবে অধিকাংশ ভক্তই ‘শুভ জন্মদিন’ জানিয়ে তাকে শুভকামনা জানিয়েছেন; রূপের প্রশংসা করেছেন।


এই বিভাগের আরও খবর