• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

“বাল্যবিবাহ-যৌতুক রোধে সচেতনতার বিকল্প নেই”—ইউএনও তানজিলা তাসনিম

প্রধান প্রতিবেদক:
আপডেট: সোমবার, ১০ আগস্ট, ২০২৬

Views: 0

রাজারহাটে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পিএম সৈকত:

“বাল্যবিবাহ, নারী নির্যাতন ও যৌতুক—এই তিনটি সামাজিক ব্যাধি নির্মূলে সকলকে একযোগে কাজ করতে হবে। নারীদের অধিকার নিশ্চিত করতে হলে সচেতনতার বিকল্প নেই,”—এমন মন্তব্য করেছেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও যৌতুক প্রথা নিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজারহাট উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে সরকারি সুবিধাভোগী নারীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম। তিনি বলেন, সমাজ থেকে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা দূর করতে হলে পরিবার থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারীদের আত্মনির্ভরশীলতা বাড়ানোর পাশাপাশি আইনি সচেতনতা বৃদ্ধি করাও জরুরি।

এছাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটন।

বক্তারা বলেন, বাল্যবিবাহ ও নারী নির্যাতন শুধু ব্যক্তিগত নয়, এটি একটি সামাজিক সমস্যা। এ ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভায় ছিনাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দসহ সরকারি সুবিধাভোগী নারী সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীদের মাঝে বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর