• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্থাবর সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, ঠান্ডায় স্থবির জনজীবন আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চায় মালিক পক্ষ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ‘গ্রামেই মিলবে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, খুলবে কর্মসংস্থানের দুয়ার’ রংপুর অঞ্চলে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রকল্প পরিচালক কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি ঘরবাড়ি ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মা

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

Views: 7

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম প্রতিনিধি:

ভূরুঙ্গামারীতে মাদক মামলায় ৫ মাস জেল খেটে এসে মাকে প্রাণ নাশের হুমকি। প্রাণের ভয়ে ঘরবাড়ি ছেড়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে মা। ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাতআঙ্গারীয়া গ্রামের (দফাদার পারা) মৃত হবিবর রহমানের স্ত্রী নাসিমা (৪৭)। স্বামী ৩ বছর আগে মারা যাবার পর ছেলে রাজু মিয়া (২২), তার স্ত্রী, নাতি মিনহাজ (৭) ও ছোট ছেলে লিমন (১৮) কে নিয়ে একই বাড়িতে বসবাস করতো।

বড় ছেলে রাজু মিয়া মাদকাসক্ত হয়ে পড়লে তার নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী বছর খানেক আগে সন্তান ও স্বামী রেখে ঢাকায় চলে যায়। স্ত্রী ঢাকায় যাবারপর মাদকাসক্ত রাজু আরো বেপরোয়া হয়ে ওঠে।

মাদকের টাকার জন্য মায়ের উপর নানা ধরণের অত্যাচার,নির্যাতন ও ঘরের জিনিসপত্র বিক্রি শুরু করে। এ অবস্থায় গত ২ জুন-২০২৬ তারিখে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত রাজুকে একশত টাকা জরিমানা ও ৫ মাসের জেল দেয়। সে জেলে যাবার পর ছোটভাই লিমন ভয়ে ঢাকায় চলে যায়।

৫ মাস জেল খাটার পর গত রোববার (১ নবেম্বর) জেল থেকে মুক্তি পেয়েই মোবাইলে মাকে প্রাণ নাশের হুমকি দেয়। কোন উপায় না পেয়ে মা নাসিমা বেওয়া নাতি মিনহাজকে নিয়ে ঐদিনই বাপের বাড়ি পাইকের চড়া চলে যায়। বাড়িতে এস রাজু ঘরবাড়ি ভাংচুর চালায় ও মাকে খুজতে থাকে। এব্যাপারে মা নাসিমা বেওয়া রোববার রাতে থানায় গেলে থানা পুলিশ উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করতে বলে। থানা পুলিশের পরামর্শ মতো সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে এসে ঘটনার বর্ণনা দিয়ে প্রাণ বাঁচানোর দাবী জানান।

মা নাসিমা বেওয়া জানান, আমি বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। থানায় গেছি থানা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আসতে বলেছে। ওনার কাছে আসলাম ওনি আবার থানায় যেতে বললো। রাজু দেখা পেলে আমাকে মেরে ফেলবে। তিনি তার প্রাণ বাঁচানোর অকুতি জানান।

এব্যাপারে সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফ জানান, খবর পেয়ে রোববার রাতে আমি তার বাড়িতে যাই কিন্তু সে কোন কথাই শুনতে চায়না। সে তার মাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং ঘরবাড়ির তালা ও বেড়া ভেঙ্গে ফেলেছে। মাঝে মাঝে সে আত্মহত্যার হুমকি দিচ্ছে। প্রাণ ভয়ে তার মা নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান, অভিযোগকারী মহিলা আমার কাছে এসেছিলো তাকে থানায় জিডি করার পরামর্শ দেয়া হয়েছে।

ওসি আজিম উদ্দিন জানান, ওনি ( নাসিমা) এসছিলো কিনা আমি কোর্টে থাকার কারণে জানিনা। ওনি আসলে আমরা জিডি করা হবে।


এই বিভাগের আরও খবর