• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্থাবর সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, ঠান্ডায় স্থবির জনজীবন আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চায় মালিক পক্ষ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ‘গ্রামেই মিলবে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, খুলবে কর্মসংস্থানের দুয়ার’ রংপুর অঞ্চলে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রকল্প পরিচালক কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

মোটর সাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

Views: 5

উজ্জ্বল রায়, নড়াইল:

নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় রঙ মিস্ত্রী মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু। নড়াইলের গোবরা বাজারে মোটর সাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাস (৫০) নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর)সকালে সদর উপজেলার গোবরা মিত্র কলেজের সামনের সড়কে দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তা রানী বিশ্বাস নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের উত্তর খলিশাখালী গ্রামের গনেশ সরকারের স্ত্রী, পেশায় তিনি একজন রঙ মিস্ত্রী।

পুলিশ ও নিহতের সূত্রে জানা যায়, মুক্তা রানী সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে মুশুড়িয়া গ্রামে রংয়ের কাজের উদ্দেশ্যে সহকর্মীর মোটরসাইকেল পেছনে উঠে রওনা হন।পথিমধ্যে গোবরা মিত্র কলেজের সামনে পৌঁছালে পিছন থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মুক্তা রাস্তার উপর সিটকে পড়েন ও মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


এই বিভাগের আরও খবর