• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রংপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্‌যাপিত

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

Views: 7

পিআইডি, রংপুর:

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে রংপুরে যথাযথ মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস, ২০২৬ উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (৬ই জুলাই) সকালে রংপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, আজকের দিবসের মূল দর্শন হচ্ছে ‘আমি নই, আমরা’। এই সামষ্টিক চেতনাকে যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তবেই দেশের গ্রামীণ অর্থনীতি ও সাধারণ মানুষের প্রকৃত ভাগ্যোন্নয়ন সম্ভব। দেশের অতীত ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির তুলনা করে বিভাগীয় কমিশনার বলেন, অতীতে এদেশের মানুষকে অনাহারে-অর্ধাহারে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু আজ বাংলাদেশ সেই অবস্থানে নেই; দেশ এখন ট্রিলিয়ন ডলারের এক উদীয়মান অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG), ২০৩০ অর্জনে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং গুণগত শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধান অতিথি। তিনি সবাইকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে একসঙ্গে গ্রামীণ রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করার আহ্বান জানান।

পল্লী উন্নয়নের সুফল তুলে ধরে তিনি বিআরডিবি থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়া সফল নারীদের উদাহরণ দেন। বিভাগীয় কমিশনার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাউকে পেছনে না রেখে, সবাইকে সাথে নিয়ে গ্রামীণ জনপদের সুষম উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রমিজ আলম, বিআরডিবি রংপুর বিভাগীয় কার্যালয়েরর যুগ্মপরিচালক মোঃ সহিদুর রহমান সুমন, বিআরডিবি রংপুরের উপপরিচালক মোছাঃ নুরেলা আকতার প্রমুখ।

আলোচনাসভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিআরডিবির সুফলভোগী সদস্যদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ করেন।

এর আগে দিবসটি উপলক্ষ্যে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়।


এই বিভাগের আরও খবর