• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে দুর্গারাম আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

Views: 5

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাটে দুর্গারাম আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত বিদ্যালয়টির মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে অতিথি ও নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে অনুষ্ঠিত মা ও অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

সমাবেশে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আ. লতিফ মিয়াজির স্ঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব সাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা হৃদয় কৃষ্ণ বর্মণ ও আশরাফুজ্জামান, নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ নুর ইসলাম, প্রেসক্লাব রাজারহাট ও আলোকিত রাজারহাট’র সম্পাদক প্রহলাদ ম-ল সৈকত, অভিভাবক হায়দার আলী এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি মা-বাবা ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, বাড়িতে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা এবং তাদের নৈতিক মূল্যবোধ বিকাশে অভিভাবকদের সচেতন হতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সাফল্য নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পরামর্শ দেয়া হয়।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর