• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিল্প ও ব্যাবসা খাতে লাইসেন্স প্রক্রিয়া সহজ করছে সরকার —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ধরণীবাড়ী তেলিপাড়া জামে মসজিদে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব দিলো চীন একই প্রশ্নে পরীক্ষা হবে মাদরাসা-কারিগরি ও সাধারণ শিক্ষা বোর্ডে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবীর জেল-জরিমানা তিস্তায় তীব্র নদী ভাঙ্গনে ৩০বাড়ি বিলীন, দিশেহারা নদীর তীরবর্তী মানুষ সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত চালু হলো নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে নজরুল জন্মজয়ন্তী উদযাপন

প্রধান প্রতিবেদক:
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

 

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে পুস্তক প্রদর্শনী, বই পাঠ, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) বিকালে উপজেলার তরুণের অভিযান গ্রন্থাগারের পাঠকক্ষে দিনব্যাপী এ আয়োজনে অনুষ্ঠানে কবি নজরুলের রচিত বিভিন্ন বই প্রদর্শন করা হয়। পাশাপাশি পাঠকদের অংশগ্রহণে বই পাঠ, কবিতা আবৃত্তি এবং সাহিত্যভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নজরুলের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন গ্রন্থাগারের সভাপতি বিকাশ রায় তরুণ। এছাড়াও বক্তব্য রাখেন তপদ্যুতি গোস্বামী, মো. হাবীব মেকার, মো. মমিনুল ইসলাম, নিগমানন্দ রায়, পল্লব কুমার রায় ও মো. শহিদুল ইসলাম।

বক্তারা বলেন, বিদ্রোহ, মানবতা ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তাঁর অসামান্য সৃষ্টি দিয়ে। নতুন প্রজন্মের মাঝে নজরুলচর্চা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় গ্রন্থাগারের পাঠক নিলাদ্রী রায়, ঋতু রায় তিথী, শ্রাবনী রায়, বন্ধন রায়সহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রন্থাগারের পাঠকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শেষে কবিতা আবৃত্তি ও বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর