• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
‘গ্রামেই মিলবে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, খুলবে কর্মসংস্থানের দুয়ার’ রংপুর অঞ্চলে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রকল্প পরিচালক কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তানসহ ৪ দেশ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

Views: 8

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক, পাকিস্তান, মিসর ও সৌদি আরব। চার দেশ যৌথ বিবৃতিতে হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে উল্লেখ করেছে। তারা বলেছে, কোনো অজুহাতেই এ ধরনের হামলা গ্রহণযোগ্য বা সমর্থনযোগ্য নয়।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে হামলায় একজন নিহত এবং প্রায় ১২ জন আহত হয়েছেন। এর আগের দিন হুতিদের দাবি করা আরেকটি হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন।-খবর তোলপাড়।

‘আর-৪’ নামে পরিচিত চার দেশের জোট সৌদি আরবের প্রতি সংহতি ও সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে হামলা মোকাবিলা, হুমকি প্রতিরোধ এবং এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য সৌদি আরবের নেওয়া সব ‘বৈধ পদক্ষেপের’ প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে তারা।

রোববারের যৌথ বিবৃতিতে চার দেশ বলেছে, এসব হামলার পরিণতি এবং এর ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য যে হুমকি তৈরি হচ্ছে, তার সম্পূর্ণ দায় হুতি গোষ্ঠীর। তারা অবিলম্বে এবং নিঃশর্তভাবে হামলা বন্ধের দাবি জানিয়েছে।

গত আগস্টে তুরস্ক ও পাকিস্তান সৌদি আরবের সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী, কোনো একটি পক্ষের ওপর হামলাকে সব পক্ষের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। গত সপ্তাহে দেশগুলো জানায়, হুতি হামলার প্রেক্ষাপটে সৌদি আরবে দ্রুত সেনা ও সামরিক সক্ষমতা মোতায়েনসহ যৌথ প্রতিরক্ষা প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা একমত হয়েছে।

বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, সৌদি আরবকে কীভাবে সহায়তা করা যায়, তা পর্যালোচনা করছে আঙ্কারা। তবে তিনি সেনা মোতায়েন এবং আক্রমণাত্মক সামরিক অভিযানে তুরস্কের অংশ নেওয়ার সম্ভাবনা নাকচ করেন। এর আগের দিন তুরস্কের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছিলেন, রিয়াদকে মূলত প্রতিরক্ষামূলক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত সৌদি আরবকে তুরস্কের সহায়তা মূলত দ্বিপক্ষীয় পর্যায়েই সীমাবদ্ধ রয়েছে। তুরস্কের পার্লামেন্টে যৌথ প্রতিরক্ষা চুক্তিটি এখনো আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে চুক্তিটি পার্লামেন্টে উপস্থাপন করা হতে পারে।

ন্যাটো সদস্য তুরস্কের সেনাবাহিনী জোটের দ্বিতীয় বৃহত্তম। দেশটির শক্তিশালী প্রতিরক্ষা শিল্পও রয়েছে। সৌদি আরবকে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের পাশাপাশি লোহিত সাগরে নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি নেতৃত্বাধীন জোটে যোগ দিতেও সম্মত হয়েছে তুরস্ক। সূত্র: রয়টার্স


এই বিভাগের আরও খবর