• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পরকীয়া কি মানসিক রোগ, কী বলছে বিজ্ঞান? বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিলমারীতে এপ্রোচ মিটিং অনুষ্ঠিত রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ জানালো ইউএনও তানজিলা তাসনিম বঙ্গভবনে সপরিবারে নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি রংপুরে ৪ হত্যায় জড়িতদের পরিচয় জানা গেল, যেভাবে গ্রেপ্তার হলো রাজারহাটে জামায়াতের যুব বিভাগের কমিটিতে সভাপতি মাহবুবুর রহমান সম্পাদক খোকন পাটোয়ারী রাজারহাটে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল রাজারহাটের বিজিবি সদস্যের ভোলা মহাসড়ক নির্মাণের চূড়ান্ত অনুমোদন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রৌমারীতে ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

প্রধান প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

Views: 2

সংবাদদাতা, রৌমারী (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের রৌমারীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প’-এর আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকাল ১২ টায় রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান। সভায় উপজেলার বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের বর্তমান কার্যক্রম, সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি, ক্লাব পরিচালনায় বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা, নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মহিম আল মোস্তাকুর, রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী,উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো: মুকতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী, বোয়ালমারী স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব সাদা ও রৌমারী মডেল স: প্রা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমা আক্তার, কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার মাসুদ পারভেজসহ বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষকগন প্রমূখ।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. মাহবুবুল হাসান বলেন, কিশোর-কিশোরীদের সঠিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে কিশোর-কিশোরী ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং, জেন্ডারভিত্তিক সহিংসতা ও সামাজিক নানা কুসংস্কার প্রতিরোধে এসব ক্লাবকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। পাশাপাশি সদস্যদের জীবনদক্ষতা, নেতৃত্ব বিকাশ এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সাম্প্রতিক সময়ে মহামাড়ি আকার ধারন করা অনলাইন জোয়া প্রতিরোধে সকল কে সচেতন হওয়ার আহবান জানান।

সভায় বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ক্লাবভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

এ সময় সভায় প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং প্রতিটি ক্লাবে নিয়মিত কার্যক্রম পরিচালনা, সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ বৃদ্ধি, সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন এবং স্থানীয় পর্যায়ে তদারকি জোরদারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের ম্যানেজমেন্ট কমিটির সদস্য, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর