• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পরকীয়া কি মানসিক রোগ, কী বলছে বিজ্ঞান? বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিলমারীতে এপ্রোচ মিটিং অনুষ্ঠিত রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ জানালো ইউএনও তানজিলা তাসনিম বঙ্গভবনে সপরিবারে নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি রংপুরে ৪ হত্যায় জড়িতদের পরিচয় জানা গেল, যেভাবে গ্রেপ্তার হলো রাজারহাটে জামায়াতের যুব বিভাগের কমিটিতে সভাপতি মাহবুবুর রহমান সম্পাদক খোকন পাটোয়ারী রাজারহাটে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল রাজারহাটের বিজিবি সদস্যের ভোলা মহাসড়ক নির্মাণের চূড়ান্ত অনুমোদন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রধান প্রতিবেদক:
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

Views: 2

পিএম সৈকত: 
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি ঘর বরাদ্দকে কেন্দ্র করে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য প্রচার ও কথিত অপসাংবাদিকতার প্রতিবাদে আবারও বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি ঘর বাতিল এবং অভিযোগগুলো তদন্তের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। অপসাংবাদিকতা বন্ধ না করলে লাগাতার আন্দোলন কর্মসূচী চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজারহাট উপজেলা শহরের ট্রাফিক মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন আশিকুল ইসলাম টুটুল, হান্নান হোসেন, জাকারিয়া খান বিটন, কাদের, আমিনুর রহমানসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, আসাদ-আরিফসহ কয়েকজন ব্যক্তি সরকারি ঘর বরাদ্দ নিয়ে অপসাংবাদিকতা করছেন। এতে স্থানীয় মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

বক্তারা আরও বলেন, নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ডিগ্রি কলেজে কর্মরত আসাদুজ্জামান আসাদের কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিয়েও স্থানীয়ভাবে ওঠা অভিযোগ তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে তার ভাই আরিফুল ইসলাম রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজে কর্মরত থাকার পাশাপাশি প্রায় এক মাস আগে রাজারহাটের পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসায় যোগদান করেছেন এমন অভিযোগেরও সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা।

তারা আরও বলেন, একজন ব্যক্তি একই সময়ে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকতে পারেন কি না এবং কর্মস্থলে উপস্থিতির ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই করা প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা রাজারহাট বাজারের সংশ্লিষ্ট সরকারি ঘর বাতিলের দাবি জানান। পাশাপাশি সরকারি সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। সম্প্রতি একই অভিযোগে অভিযুক্ত আসাদ ও আরিফের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর