• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পরকীয়া কি মানসিক রোগ, কী বলছে বিজ্ঞান? বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিলমারীতে এপ্রোচ মিটিং অনুষ্ঠিত রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ জানালো ইউএনও তানজিলা তাসনিম বঙ্গভবনে সপরিবারে নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি রংপুরে ৪ হত্যায় জড়িতদের পরিচয় জানা গেল, যেভাবে গ্রেপ্তার হলো রাজারহাটে জামায়াতের যুব বিভাগের কমিটিতে সভাপতি মাহবুবুর রহমান সম্পাদক খোকন পাটোয়ারী রাজারহাটে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল রাজারহাটের বিজিবি সদস্যের ভোলা মহাসড়ক নির্মাণের চূড়ান্ত অনুমোদন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

শেখ হাসিনার আগমন হবে বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে মন্তব্য নাহিদ ইসলামের

প্রধান প্রতিবেদক:
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

Views: 2

বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলে বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে যেতে হবে বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি বলেছেন, এর বিকল্প হবে না।

সোমবার(৩আগষ্ট) বিকেলে রাজধানীর কাকরাইলের আইডিবির মুক্তিযোদ্ধা স্মৃতি হলে আয়োজিত শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। -খবর তোলপাড়।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতি কেউ করতে পারবে না। মুজিববাদের পতন হয়েছে, আর উত্থান হবে না।

অনুষ্ঠানে নাহিদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনার পতনের একদফার আসল রূপকার জুলাই শহীদ ও আহতরা।

ক্ষমতাসীন বিএনপির সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, দেশে আমলাতান্ত্রিক দলীয়করণ, চাঁদাবাজি, দুর্নীতি আবার হচ্ছে। দেশের পরিবর্তন শুধু হয়েছে লন্ডনগামী ব্যক্তিদের। গত ২ বছরে দেশের অগ্রগতি হয়; সরকারের ৫ মাস হলেও, দেশে হাসিনার পতনের পরই তার প্রভাব ছিল। উন্নয়নের পরিবর্তে বাধা দেওয়া হয়েছে সংস্কারে। সরকার জুলাই যোদ্ধাদের জন্য কিছু করেনি।

সংস্কারের জন্য নতুন সংবিধান প্রয়োজন হলে, সেই সংবিধান করতে হবে বলেও দাবি করেন নাহিদ ইসলাম। এনসিপি আহ্বায়ক বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বৈষম্যহীন দেশ গড়তে, পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে জুলাই গণহত্যারের বিচারসহ অন্যান্য বিচারের রোডম্যাপের দাবি জানান নাহিদ ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি, দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু এমপি, শহীদ জাবেরের মা রোকেয়া বেগম এমপি ও জাতীয় নারী শক্তির মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর