Views: 6

আব্দুল মালেক, উলিপুর:
কুড়িগ্রামের সাবেক প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম (৭৮) ইন্তেকালউলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মালতি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার(১১মে) সকাল ১০ টায় ওই ইউনিয়নের কিশামত মালতি বাড়ি গ্ৰামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর জানাযা নামাজ রাত ১০ টায় নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গকে শোক সহ্য ও ধৈর্য ধারণের ক্ষমতা প্রদান করার জন্য মহান আল্লাহ্ পাকের দরবারে ফরিয়াদ জানিয়ে মরহুমের সকল প্রকার গুনাহ মাফ করে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন।