• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ‘গ্রামেই মিলবে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, খুলবে কর্মসংস্থানের দুয়ার’ রংপুর অঞ্চলে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রকল্প পরিচালক কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

স্পেন ফুটবল ফেডারেশনকে জরিমানা করল ফিফা

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

Views: 8

স্পেন ও মিশরের মধ্যকার প্রীতি ম্যাচে বৈষম্যমূলক স্লোগান দেওয়ার ঘটনায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ ঘটনায় ফেডারেশনকে ২০ হাজার ডলার জরিমানা করার পাশাপাশি পরবর্তী আন্তর্জাতিক ম্যাচে স্টেডিয়ামের ১৫ শতাংশ আসন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কা।-খবর তোলপাড়।

গত ৩১ মার্চ কর্নেয়ায় আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত স্পেন ও মিশরের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ম্যাচ চলাকালে গ্যালারির একাংশ থেকে ‘যে লাফাবে না, সে মুসলিম’—এমন বৈষম্যমূলক স্লোগান দেয়া হয়। এ ছাড়া ম্যাচ শুরুর আগে মিশর জাতীয় সংগীতের সময়ও দুয়োধ্বনি দেয়া হয়। রেফারির প্রতিবেদনে এসব ঘটনার উল্লেখ থাকায় ফিফা কয়েক মাস আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করে।

ফিফার শাস্তির আওতায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে জরিমানা করার পাশাপাশি পরবর্তী আন্তর্জাতিক ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতার ১৫ শতাংশ অংশ বন্ধ রাখতে হবে। স্পেন জাতীয় দলের সূচি অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ম্যাচ চলাকালে স্টেডিয়ামের মাইক্রোফোন ও বড় পর্দায় বৈষম্যবিরোধী বার্তা প্রচার করা হয়। দর্শকদের এ ধরনের আচরণ থেকে বিরত রাখার চেষ্টা করা হলেও খেলার বিভিন্ন সময়ে স্লোগানগুলো আবারও শোনা যায়। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কাতালোনিয়ার পুলিশ বাহিনী মোসোস দে’এসকোয়াদ্রা এবং বিদ্বেষমূলক অপরাধবিষয়ক পাবলিক প্রসিকিউটরের কার্যালয়।

ঘটনাটি বিশেষভাবে আলোচনায় আসে স্পেনের মুসলিম ফুটবলার লামিনে ইয়ামালের উপস্থিতির কারণে। ম্যাচের পর তিনি প্রকাশ্যে এ ঘটনার নিন্দা জানান। স্প্যানিশ ফুটবল ফেডারেশন, জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং স্পেনের বিভিন্ন প্রতিষ্ঠানও এ ঘটনার সমালোচনা করে।


এই বিভাগের আরও খবর