• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

৫ বছরে সারা বাংলাদেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে জানালো প্রধানমন্ত্রী

প্রধান প্রতিবেদক:
আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

Views: 2

আগামী ৫ সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন, তা এখনও নেই। শুধু গাছ রোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ যত্নও নিতে হবে।

সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এ ঘোষণা দেন।প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। সেই কর্মসূচিই বর্তমান সরকার আবার বাস্তবায়ন করছে।-খবর তোলপাড়।

তিনি আরও বলেন, এসব গাছ বড় হলে মানুষ নির্মল বাতাসে বুক ভরে শ্বাস নিতে পারবে। এলাকা ও দেশকে আরও সুন্দর করে তুলতে হলে বেশি বেশি গাছ রোপণ এবং সেগুলোর পরিচর্যা নিশ্চিত করতে হবে।

এর আগে, বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে একদিনের সফরে বরিশালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ৬টার পর গুলশানে তার বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ১০টার দিকে তিনি বরিশালে পৌঁছান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর