• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: রাজারহাটে কিশামত নাখেন্দা খালপাড়ে বৃক্ষরোপণ করলেন ইউএনও তানজিলা তাসনিম

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ১৩ জুন, ২০২৬

Views: 8

পিএম সৈকত: 

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শনিবার(১৩জুন) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত নাখেন্দা এলাকায় খালের পাড়ে বৃক্ষরোপণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ তানজিলা তাসনিম। তিনি বলেন, “পরিবেশ সুরক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী আরিফুল ইসলাম লাভলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাঈদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহমেদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আরিফুল ইসরাম, উপজেলা নাজির মো. এরশাদুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জামায়াতের আমীর মাওলানা কফিল উদ্দিন, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নয়ন আলী, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়াও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তানজিলা তাসনিম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের সামনে বৃক্ষরোপন করেন।

কর্মসূচির আওতায় খালের পাড়জুড়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। খালের পাড়ে বৃক্ষরোপণের ফলে একদিকে যেমন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে ভূমিক্ষয় রোধ ও পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই বিভাগের আরও খবর