• শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদে স্কুল-কলেজের ছুটি ১৬, মাদরাসায় ২১ দিন অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি, প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ কিয়ারার ঢাকার বিভিন্ন এলাকায় বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হলো শুভেন্দু অধিকারী রাজারহাটে রবী ঠাকুরের সার্ধশতবর্ষ জন্মবার্ষিকীতে পাঠচক্র, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ বিপুল পরিমাণ গাজাসহ এক মাদক কারবারি গ্রেফতার অনিয়মিত প্রশ্নে নিয়মিত শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা, পরীক্ষার্থীর মাঝে চরম উদ্বেগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা লিবিয়া থেকে বাংলাদেশে ফিরলো ১৭৪ বাংলাদেশি বাংলাদেশে হামের প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ১২ মৃত্যু, শনাক্ত ১৫২৪
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

অনিয়মিত প্রশ্নে নিয়মিত শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা, পরীক্ষার্থীর মাঝে চরম উদ্বেগ

প্রধান প্রতিবেদক:
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

 

পিএম সৈকত :

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে নিয়মিত পরীক্ষার্থীর কাছে ভুলবশত অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও তার অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

ভুক্তভোগী শিক্ষার্থী মো. মালেক মিয়া জানান, বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০ থেকে সাড়ে ১০টা পর্যন্ত রাজারহাট বিএল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১০নং কক্ষে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের এমসিকিউ (বহুনির্বাচনী) পরীক্ষায় অংশ নেন। তিনি হরিশ^র তালুক উচ্চ বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী।

পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে প্রশ্নপত্রের উত্তর মিলানোর সময় তিনি দেখেন তাকে নিয়মিত পরীক্ষার্থীর পরিবর্তে অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়েছিল(২০২৫সালের সিলেবাস অনুযায়ী)। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত কেন্দ্র সচিবকে অবহিত করেন। পরে কেন্দ্র সচিব তাকে আগামী রোববার (১০মে) কেন্দ্রে এসে দেখা করতে বলেন। শিক্ষার্থী মো. মালেক মিয়া বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করার আশ^াস দিয়েছেন। এরপরও ওই শিক্ষার্থী শঙ্ক ও উৎকণ্ঠায় রয়েছেন।

এ বিষয়ে কেন্দ্র সচিব শফিকুল ইসলাম বলেন, “ওই শিক্ষার্থী আমাকে সরাসরি জানায়নি। পরে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকেলে বিষয়টি অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং কেন্দ্র সচিব যৌথভাবে শিক্ষা বোর্ডে সুপারিশ করলে পরীক্ষাটি বহাল থাকার সুযোগ রয়েছে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর