• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত নজরুল বর্ষে রাজারহাটে শিক্ষার্থীদের পুরস্কৃত, মিলল গাছের চারাও কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছে গাজী নজরুল, সন্ধ্যায় মৃত্যু
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

প্রধান প্রতিবেদক:
আপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

Views: 1

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান । তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে কেন্দ্রীয় সরকারের তৃতীয় দফার আলোচনার মাত্র কয়েক ঘণ্টা আগে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খবর এনডিটিভি/তোলপাড়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। দিল্লির যন্তর মন্তরে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে অবস্থানরত আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল তার পদত্যাগ। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে কেন্দ্র করেই সিজেপি এবং কেন্দ্রের মধ্যকার আলোচনা অনিশ্চয়তার মুখে পড়েছিল।

শনিবার (২৫ জুলাই) সকালে সিজেপি সাফ জানিয়ে দিয়েছিল যে, সরকার ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে রাজি না হলে কোনও আলোচনাই হতে পারে না।

এর আগে লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছিলেন, শিক্ষার্থীদের ‘তিনটি দাবি রয়েছে, যেগুলোতে কোনও আপস করা চলবে না’। শিক্ষার্থী নেতাদের নিয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে গান্ধী বলেন, ‘প্রথম দাবিটি হলো—এই শিক্ষামন্ত্রী, যিনি দুর্নীতিগ্রস্ত, অযোগ্য এবং দায়িত্বহীন, তাকে বরখাস্ত করতেই হবে।’

কংগ্রেস নেতা দাবি করেন, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করে অন্য কোনও মন্ত্রণালয়ে সরিয়ে নেয়ার বিষয়ে ‘আলোচনা চলছে’। তিনি বলেন, ‘ভারতের শিক্ষার্থীদের কাছে এটি গ্রহণযোগ্য নয়। কারও কাছেই এটি গ্রহণযোগ্য নয়।’ এ সময় ধর্মেন্দ্র প্রধানকে ‘দুনীতির প্রতীক’ এবং শিক্ষার্থীদের ভবিষ্যত ‘বিনাশকারী’ আখ্যা দেন রাহুল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর