• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল অবশেষে পূর্বনির্ধারিত পরিকল্পিত ১১ দিন বিদ্যুতের লোডশেডিং স্থগিত ফেরদৌস-রিয়াজ-শাওনসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্তের আবেদন পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিল নরেন্দ্র মোদি প্রহ্লাদ জোশী ভারতের নতুন শিক্ষামন্ত্রী বঙ্গভবনে অফিস করবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবে স্পিকারের বাসভবনে অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

অবশেষে পূর্বনির্ধারিত পরিকল্পিত ১১ দিন বিদ্যুতের লোডশেডিং স্থগিত

প্রধান প্রতিবেদক:
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

পিএম সৈকত:

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্ন, সুষ্ঠু ও স্বস্তিকর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় পূর্বনির্ধারিত পরিকল্পিত বিদ্যুতের লোডশেডিং (সার্টডাউন) সাময়িকভাবে স্থগিত করেছে সরকার। আগামী ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বিষয়টি সোমবার(২৭জুলাই) বিকালে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ প্রধান কার্যালয় থেকে নিশ্চিত করা হয়।

পরীক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ প্রধান কার্যালয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষার সময় কোনো কেন্দ্রে যেন বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থীরা সমস্যায় না পড়ে, সে জন্য বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লী বিদ্যুৎ সমিতি এবং সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলোকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশেষ করে পরীক্ষাকেন্দ্র এবং কেন্দ্রসংলগ্ন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে থাকবে বাড়তি নজরদারি। প্রয়োজনে দ্রুত সাড়া দিতে প্রস্তুত রাখা হয়েছে জরুরি মেরামত টিম।

এ বিষয়ে রাজারহাট পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ হাফিজুর রহমান জানান, “আগামী ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পরিকল্পিত সার্টডাউন (লোডশেডিং) স্থগিত ঘোষণা করা হয়েছে, যাতে পরীক্ষার্থীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পায়।”

এদিকে পল্লী বিদ্যুৎ লালমনিরহাট-কুড়িগ্রাম অঞ্চলের জেনারেল ম্যানেজার মো. শামীম পারভেজ বলেন, “গ্রীষ্মকালীন অতিরিক্ত চাহিদা ও জাতীয় গ্রিডের ওপর চাপ থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই সময়ের জন্য পরিকল্পিত লোডশেডিং বন্ধ রাখা হয়েছে। তবে কোথাও অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধানে জরুরি টিম প্রস্তুত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com