• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত নজরুল বর্ষে রাজারহাটে শিক্ষার্থীদের পুরস্কৃত, মিলল গাছের চারাও কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছে গাজী নজরুল, সন্ধ্যায় মৃত্যু
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

আর্জেন্টিনার রুদ্ধশ্বাস জয় দেখে হৃদ্‌রোগে এক ফুটবলপ্রেমীর মৃত্যু

প্রধান প্রতিবেদক:
আপডেট: বুধবার, ৮ জুলাই, ২০২৬

Views: 4

পিএম সৈকত: 

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখে বাড়ি ফেরার পর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এক ফুটবলপ্রেমীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে খেলা দেখার পর বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন তিনি। বুধবার (৮ জুলাই) সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

মৃত বিষ্ণুপদ বর্মণ (৫৫) উপজেলার সদর ইউনিয়নের ধলগাছ এলাকার বাসিন্দা। তিনি মৃত ভোলানাথের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফুটবলপ্রেমী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। ছোটবেলা থেকেই নিয়মিত ফুটবল খেলতেন এবং আর্জেন্টিনা ছিল তাঁর প্রিয় দল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার(৭জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও মিশরের ম্যাচটি ধলগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বড়পর্দায় বসে বন্ধুদের সঙ্গে উপভোগ করেন বিষ্ণুপদ। ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। প্রথমার্ধের ১৪ মিনিটে মিশর গোল করে এগিয়ে যায়। পরে আরও একটি গোল করলে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে হতাশা নেমে আসে।

তবে দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা দারুণভাবে ম্যাচে ফিরে আসে। লিওনেল মেসির নেতৃত্বে ৭৯ ও ৮৪ মিনিটে দুটি গোল করে সমতা ফেরায় দলটি। এরপর শেষ মুহূর্তে আরও একটি গোল করে অবিশ্বাস্য ৩–২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

পরিবারের সদস্যদের দাবি, এত নাটকীয় ম্যাচের উত্তেজনায় সন্তোষ কুমার মানসিকভাবে খুবই আলোড়িত ছিলেন। বাড়ি ফিরে তিনি টেনশনের কথা বলে শুয়ে পড়েন। সকালে আর তার ঘুম ভাঙেনি।

বিষ্ণুপদ বর্মণের সঙ্গে খেলা দেখতে যাওয়া তার বন্ধু কিশোরী, গনেশ বলেন, “খেলার পুরো সময়ই তিনি খুব উত্তেজিত ছিলেন। মিশর যখন দুই গোল দেয়, তখন তিনি খুবই হতাশ হয়ে পড়েন। পরে আর্জেন্টিনা ফিরে আসায় অনেক আনন্দিত হন। কিন্তু এতটা উত্তেজনার পর এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, তা কখনো ভাবিনি।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অনেকেই জানান, বিষ্ণুপদ ছিলেন একজন শান্ত-স্বভাবের মানুষ এবং ফুটবলের প্রতি তার ভালোবাসা ছিল অসাধারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর