• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাকরি যেমন একটি পেশা, খেলাধুলাও তেমনই একটি পেশা —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানি: বাংলাদেশের শোক, সহায়তার আশ্বাস ৫ কারণে পুরুষদের শুক্রাণু সংখ্যা হ্রাস পাচ্ছে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে সারা বাংলাদেশে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে দায়িত্ব শেখ হাসিনাসহ চার পলাতককে ফেরাতে কূটনৈতিক-আইনি প্রক্রিয়াধীন কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ, আ.লীগ নেতা আহত কলেজে ভর্তি হওয়ার স্বপ্নপূরণ হলো না মেধাবী আকিমুনের কুড়িগ্রামে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪, নগদ ৮৩ হাজার টাকা জব্দ কুড়িগ্রামে ৩০ বছর পর উৎসব পরিবেশে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

আর্জেন্টিনার সামনে আরেক ‘ভোজিনিয়া’

প্রধান প্রতিবেদক:
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

Views: 8

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। শেষ ষোলোর ম্যাচে সুইসদের জয়ের নায়ক বরুসিয়া ডর্টমুন্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল।

টাইব্রেকারে হুয়ান কামিলো হার্নান্দেজের শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিয়ে দলকে শেষ আটে তোলেন তিনি। আগামী রোববার কানসাস সিটিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। এই ম্যাচেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বড় পরীক্ষা নিতে পারেন তিনি। -খবর তোলপাড়।

২০২৪ সালের আগস্টে কিংবদন্তি গোলরক্ষক ইয়ান সোমারের অবসরের পর সুইজারল্যান্ডের গোলপোস্টের দায়িত্ব পান কোবেল। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে আছেন তিনি। গ্রুপ পর্বে কাতার, বসনিয়া ও কানাডা তার জালে বল পাঠালেও, নকআউট পর্বে আলজেরিয়া ও কলম্বিয়ার বিপক্ষে কোনো গোল হজম করেননি (ক্লিন শিট)। আসরে এখন পর্যন্ত ১৬টি দুর্দান্ত সেভ করেছেন তিনি, গোল খেয়েছেন মাত্র ৩টি।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেও নিজের প্রস্তুতি সেরে রেখেছেন কোবেল। পুরো টুর্নামেন্টের জন্য তিনি মোট ৮ জোড়া গ্লাভস সঙ্গে এনেছেন, কারণ প্রতি ম্যাচের জন্য তিনি একদম নতুন এক জোড়া গ্লাভস ব্যবহার করেন। ফাইনাল পর্যন্ত যাওয়ার লক্ষ্য নিয়েই তার এই প্রস্তুতি।

সুইস সংবাদমাধ্যম ‘ব্লিক’-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের সফলতার কিছু টোটকা ও রহস্য ফাঁস করেছেন কোবেল। ম্যাচের আগে গ্লাভসে ভ্যাসলিন মাখেন তিনি। আপাতদৃষ্টিতে অদ্ভুত মনে হলেও এর পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘বিশ্বকাপের ম্যাচগুলোতে সবসময় একদম নতুন বল ব্যবহার করা হয়। এই বলগুলোর ওপর একটা প্লাস্টিকের প্রলেপ থাকে, যা পানি লাগলে সাবানের মতো পিচ্ছিল হয়ে যায়। তাই বল গ্রিপে বা হাতের মুঠোয় রাখতে আমি ভ্যাসলিন ব্যবহার করি।’ অবশ্য আধুনিক ফুটবলে আরও অনেকেই এই ট্রিক ব্যবহার করেন।

টাইব্রেকারের আগে অনেক গোলরক্ষকই বোতল বা কাগজে প্রতিপক্ষ খেলোয়াড়দের পেনাল্টি মারার অভ্যাসের তালিকা (চিট শিট) লিখে রাখেন। কিন্তু কোবেল চলেন উল্টো পথে। তিনি কোনো চিরকুট ব্যবহার করেন না। কোবেল বলেন, ‘আমি কখনোই চিরকুট দেখে পেনাল্টি সেভ করি না। প্রতিপক্ষের পেনাল্টি নেওয়ার পরিসংখ্যানের পাশাপাশি আমি আমার নিজের ইনটুইশন বা সহজাত প্রবৃত্তির ওপর সবচেয়ে বেশি ভরসা করি।’

মেসি-আলভারেজদের গোল করতে হলে কোবেলের দেয়াল ভাঙতে হবে। আর ম্যাচ যদি টাইব্রেকারে গড়ায়, তবে আর্জেন্টাইন পেনাল্টি টেকারদের জন্য কোবেল যে এক বিশাল মনস্তাত্ত্বিক বাধা হয়ে দাঁড়াবেন, তা বলাই যায়।

এর আগে মিশর ম্যাচে দলটির গোলরক্ষক মোস্তফা শোবেইর দারুণ সব সেভ করেছিলেন। এ ছাড়া চলমান বিশ্বকাপে সবচেয়ে নজরকাড়া কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়াও বেশ ভুগিয়েছে আর্জেন্টিনাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর