• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মিন্টু রহমানের যোগদান কুড়িগ্রামে জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে ছুরিঘাত, নিহত স্বামী, গ্রেফতার মাদকাসক্ত যুবক জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বাংলাদেশের রাষ্ট্রপতির শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: হেঁটেই নেতাকর্মীদের সঙ্গে র‍্যালিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পাওনার অর্ধেকও পায়নি ব্রাজিল-উরুগুয়ে, বিপাকে ভারত তাওহীদের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের লিড সৌদি আরবের পর্যটন ভিসায় নতুন সুবিধা পরাজিত শক্তির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান বাংদেশের প্রধানমন্ত্রীর
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ইংল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

Views: 5

সোনালি ট্রফিটা ধরে রাখার সুযোগ পেতে হলে আজ জিততেই হবে আর্জেন্টিনাকে। এর বিকল্প নেই।
সেমিফাইনাল-ভাগ্যটা অবশ্য তাদের পক্ষেই আছে। ৫ বার শেষ চারে খেলে কখনো হার দেখতে হয়নি তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

এবার ষষ্ঠবারের মতো সেমিফাইনাল খেলবে। আটলান্টায় আজ আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড।-খবর তোলপাড়।

১৯৬৬ বিশ্বকাপজয়ীদের শক্তিমত্তা বিশ্লেষণ করেই আজ নিজেদের একাদশ সাজাতে চান কোচ লিওনেল স্কালোনি। ফাইনালে ওঠার ম্যাচে তাই একাদশে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন তিনি।

একাদশ পরিবর্তনের বিষয়ে ২০২২ বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি বলেছেন, ‘প্রতিপক্ষকে মাথায় রেখেই একাদশে আমরা কিছু পরিবর্তন আনতে পারি। তবে মাঠে সেরা দল নামানোই আমাদের মূল ভাবনা।
ছেলেরাও দুর্দান্ত ছন্দে আছে।’

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, দুটি পজিশনে পরিবর্তন আসতে পারে। রক্ষণে নাহুয়েল মলিনার জায়গায় দেখা যেতে পারে গঞ্জালো মন্তিয়েল। আর মিডফিল্ডে রদ্রিগো ডি পলের জায়গায় নিকো গঞ্জালেস।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা/গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।


এই বিভাগের আরও খবর