• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ইউটিউব থেকে আয়ে মানতে হবে নতুন ৩ শর্ত

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

Views: 2

ভিডিও নির্মাতাদের জন্য বিজ্ঞাপন থেকে আয়ের যোগ্যতার শর্ত কঠোর করছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। নতুন নিয়মে ইউটিউব পার্টনার প্রোগ্রামে (ওয়াইপিপি) যুক্ত হয়ে বিজ্ঞাপন ও ইউটিউব প্রিমিয়াম থেকে আয় করতে নতুন নির্মাতাদের আগের তুলনায় বেশি ওয়াচ আওয়ার অথবা শর্টস ভিউ অর্জন করতে হবে। আগামী ১ ফেব্রুয়ারি ২০২৭ থেকে এ পরিবর্তন কার্যকর হবে।-খবর তোলপাড়।

ইউটিউবের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, নতুন নিয়মে বিজ্ঞাপনী আয়ের যোগ্যতা অর্জনে একজন নির্মাতাকে তিনটি শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো-

১. চ্যানেলে কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে।

২. গত ৩৬৫ দিনে দীর্ঘ ভিডিও থেকে অন্তত ৮ হাজার ঘণ্টার যোগ্য ওয়াচ আওয়ার থাকতে হবে।

৩. বিকল্প হিসেবে গত ৯০ দিনে শর্টস ভিডিওতে অন্তত ২ কোটি যোগ্য ভিউ থাকতে হবে।

অর্থাৎ, ১ হাজার সাবস্ক্রাইবারের পাশাপাশি ওয়াচ আওয়ার অথবা শর্টস ভিউয়ের যেকোনো একটি শর্ত পূরণ করলেই বিজ্ঞাপন ও ইউটিউব প্রিমিয়াম আয়ের জন্য আবেদন করা যাবে।

আগের নিয়মে বিজ্ঞাপনী আয়ের অংশ পেতে গত ১২ মাসে ৪ হাজার ঘণ্টা যোগ্য ওয়াচ আওয়ার অথবা গত ৯০ দিনে ১ কোটি যোগ্য শর্টস ভিউ প্রয়োজন হতো। নতুন নিয়মে উভয় ক্ষেত্রেই যোগ্যতার সীমা দ্বিগুণ করা হচ্ছে।

তবে বর্তমানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত নির্মাতাদের দীর্ঘ ভিডিওর বিজ্ঞাপন আয় বা প্রোগ্রামে থাকার যোগ্যতায় এ পরিবর্তনের প্রভাব পড়বে না। নতুন শর্ত মূলত ১ ফেব্রুয়ারি ২০২৭ থেকে আবেদন করা নতুন নির্মাতাদের জন্য প্রযোজ্য হবে।

কম সাবস্ক্রাইবারেও আয়ের সুযোগ থাকছে
ইউটিউবের নতুন ঘোষণায় বলা হয়েছে, ফ্যান ফান্ডিং, ইউটিউব শপিং ও সংশ্লিষ্ট কিছু সুবিধার যোগ্যতার শর্ত অপরিবর্তিত থাকবে। এসব সুবিধা পেতে ৫০০ সাবস্ক্রাইবারের পাশাপাশি গত ৩৬৫ দিনে ৩ হাজার ঘণ্টা যোগ্য ওয়াচ আওয়ার অথবা গত ৯০ দিনে ৩০ লাখ যোগ্য শর্টস ভিউ প্রয়োজন হবে। এ ক্ষেত্রে গত ৯০ দিনে অন্তত তিনটি পাবলিক ভিডিও আপলোডের শর্তও রয়েছে।

কেন নিয়ম পরিবর্তন করছে ইউটিউব?
ইউটিউবের ভাষ্য অনুযায়ী, দর্শকদের দেখার অভ্যাসের পরিবর্তন এবং নির্মাতাদের জন্য দীর্ঘমেয়াদে টেকসই আয়ের সুযোগ তৈরির লক্ষ্যেই পার্টনার প্রোগ্রামে পরিবর্তন আনা হচ্ছে। তবে নতুন নির্মাতাদের বিজ্ঞাপন আয়ের প্রবেশসীমা বাড়ানোর বিষয়ে প্রতিষ্ঠানটি আলাদা কোনো নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেনি।

নতুন নিয়ম কার্যকর হলে যারা ইউটিউবে নতুন করে কনটেন্ট তৈরি করে বিজ্ঞাপন থেকে আয় করতে চান, তাদের আরও বেশি দর্শক ও নিয়মিত ভিউ অর্জনে মনোযোগ দিতে হবে। ফলে কনটেন্ট নির্মাতাদের মধ্যে দর্শক ধরে রাখা এবং মানসম্মত ভিডিও তৈরির প্রতিযোগিতা বাড়তে পারে।

সূত্র: টেক ২


এই বিভাগের আরও খবর