• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

উলিপুরে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_16908288

Views: 21

আব্দুল মালেক, উলিপুর:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বন্যার আগাম প্রস্তুতি ও সময়োচিত মানবিক সহায়তা নিশ্চিত করতে বাস্তবায়নাধীন প্রটোকলস অ্যান্ড ট্রিগার-বেইজড ইনস্টিটিউশনাল সিস্টেম ফর টাইমলি হিউম্যানিটারিয়ান অ্যান্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন (প্রতিষ্ঠা) প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে, কেয়ার বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. বাবলু মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, প্রকল্পের প্রজেক্ট অফিসার অরুণ চন্দ্র অধিকারী, ফিল্ড ফ্যাসিলিটেটর মনিরা পারভীন, ইউপি সচিব মো. আলমগীর কবীর, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দসহ প্রকল্পের অন্যান্য মাঠ কর্মকর্তারা।

কর্মশালায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম এবং দুর্যোগকালীন সময়োপযোগী মানবিক সহায়তা ও আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


এই বিভাগের আরও খবর