• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত নজরুল বর্ষে রাজারহাটে শিক্ষার্থীদের পুরস্কৃত, মিলল গাছের চারাও কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

উলিপুরে মানববন্ধন

প্রধান প্রতিবেদক:
আপডেট: রবিবার, ৭ জুন, ২০২৬
Oplus_16908288

Views: 0

 

আব্দুল মালেক, উলিপুর:

নারী ও শিশু ধর্ষন, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স এবং সকল মামলার দ্রুত নিষ্পত্তির দাবীতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৭ জুন) দুপুরে পৌর শহরের মসজিদুল হুদা মোড়ে নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ-নারী, উপজেলা ক্লাইমেট কাউন্সিল এবং উইমেন ইন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (ডব্লিউসিএএন) এর আয়োজনে এ মানববন্ধন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, নারী নেত্রী, যুব প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করে।

এ সময় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন চাঁদ, সাবিনা ইয়াসমিন, ফরিদা ইয়াসমিন, লতা বেগম, মনিরা ইয়াসমিন, সাদিয়া আনসারী, মনিরুল ইসলাম, সোয়াইব আকতার, মমিনুল ইসলাম, মৃত্যুঞ্জয় রায় প্রমূখ।

এসময় বক্তারা শিশু ধর্ষণ, নির্যাতন ও শোষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে শিশুদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে পরিবার, সমাজ, প্রশাসন এবং সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর