• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম থানা, নারী বিভাগে নাগেশ্বরী থানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ শিশু নিখোঁজের দীর্ঘ তালিকা, স্বজনদের অসহায় কান্নায় উদ্বিগ্ন বাংলাদেশ চিলমারীতে ফের “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক এলাকাবাসী সারের দাবিতে উলিপুরে ফের কৃষকদের সড়ক অবরোধ পাঁচ দিনের সরকারি সফরে ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে আসছে ত্রাণ মন্ত্রী কুড়িগ্রামে নারীর মর্যাদা ও জরুরী সুরক্ষায় ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

একযোগে কাজ করার আহ্বান জানালো বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রধান প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

Views: 2

 

পবিত্র ঈদুল আজহার আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে সবাইকে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহা উপলক্ষ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি এই আহ্বান জানান।-খবর তোলপাড়।

ঈদের দিন সকালে বঙ্গভবনে ধারণ করা এক ভিডিও বার্তায় রাষ্ট্রপতি দেশবাসী এবং বিশ্বের মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘আসুন বিভেদ নয়—ঐক্য, হিংসা নয়—সহমর্মিতা, স্বার্থপরতা নয়— ন্যায়পরায়ণতা, বৈষম্য নয়—সাম্য; ঈদুল আজহার এই মহান আদর্শ ও মূল্যবোধ হৃদয়ে ধারণ করি।’

ঈদুল আজহা মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ, সৌহার্দ্য ও সামাজিক সংহতি সুদৃঢ় করে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই উৎসব বিদ্বেষ, অহংকার ও মনের পশুত্বকে কোরবানি করার এক চিরন্তন ও সর্বজনীন আহ্বান। তিনি তাঁর বার্তায় দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষ, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার ও তাদের ন্যায্য হক আদায়ের জন্য সমাজের সচ্ছল ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি বিশেষ অনুরোধ করেন।

ভিডিও বার্তা দেওয়ার পর বঙ্গভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা। এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিশিষ্ট ব্যক্তি, জ্যেষ্ঠ রাজনীতিক, বিচারপতি, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, সশস্ত্র বাহিনীর প্রধান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এবং বাংলাদেশ পুলিশের আইজিপিসহ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৭টায় রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন এবং দেশ ও জাতির মঙ্গলে বিশেষ মোনাজাতে শরিক হন। নামাজ শেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে কোলাকুলি করেন এবং সেখানে উপস্থিত সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর