• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পরকীয়া কি মানসিক রোগ, কী বলছে বিজ্ঞান? বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিলমারীতে এপ্রোচ মিটিং অনুষ্ঠিত রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ জানালো ইউএনও তানজিলা তাসনিম বঙ্গভবনে সপরিবারে নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি রংপুরে ৪ হত্যায় জড়িতদের পরিচয় জানা গেল, যেভাবে গ্রেপ্তার হলো রাজারহাটে জামায়াতের যুব বিভাগের কমিটিতে সভাপতি মাহবুবুর রহমান সম্পাদক খোকন পাটোয়ারী রাজারহাটে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল রাজারহাটের বিজিবি সদস্যের ভোলা মহাসড়ক নির্মাণের চূড়ান্ত অনুমোদন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

এ মাসে ভারত সফর করবেন তারেক রহমান, দাবি ভারতীয় গণমাধ্যমের

প্রধান প্রতিবেদক:
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

Views: 1

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফর করতে পারেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

তাদের দাবি, তারেক রহমান ২৩ থেকে ২৫ আগস্ট নয়াদিল্লিতে থাকতে পারেন। এর আগে শুক্রবারই ভারত সফরে যাওয়ার কথা ছিল তার।-খবর তোলপাড়।

তবে তার সফরের বিষয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। শুক্রবার দুপুরে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার কারণে শনিবার প্রহরী পরিবর্তনের অনুষ্ঠান না হওয়ার কথা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছিল। এতে পরোক্ষভাবে তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের ইঙ্গিত পাওয়া যায়। তবে প্রকাশের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বিবৃতিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন।ভারতে সফররত রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য সাধারণত রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনার আয়োজন করা হয়। এতে গার্ড অব অনার, জাতীয় সংগীত পরিবেশন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে অতিথির সাক্ষাতের মতো আনুষ্ঠানিকতা থাকে। প্রটোকল অনুযায়ী, এমন অভ্যর্থনার আগে পূর্ণাঙ্গ মহড়াও অনুষ্ঠিত হয়।

তবে ভারতীয় সংবাদমাধ্যমের নতুন প্রতিবেদনে ২৩ থেকে ২৫ আগস্টের সম্ভাব্য সফরের কথা বলা হলেও, এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সূচি প্রকাশ করা হয়নি। ফলে সফরের তারিখ ও কর্মসূচি কিংবা সফর আদৌ অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে রয়ে গেছে অনিশ্চয়তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর