• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরকীয়া কি মানসিক রোগ, কী বলছে বিজ্ঞান? বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিলমারীতে এপ্রোচ মিটিং অনুষ্ঠিত রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ জানালো ইউএনও তানজিলা তাসনিম বঙ্গভবনে সপরিবারে নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি রংপুরে ৪ হত্যায় জড়িতদের পরিচয় জানা গেল, যেভাবে গ্রেপ্তার হলো রাজারহাটে জামায়াতের যুব বিভাগের কমিটিতে সভাপতি মাহবুবুর রহমান সম্পাদক খোকন পাটোয়ারী রাজারহাটে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল রাজারহাটের বিজিবি সদস্যের ভোলা মহাসড়ক নির্মাণের চূড়ান্ত অনুমোদন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কলকাতার অগ্নিকাণ্ড: একজনের সৎকার ভারতে, বাংলাদেশে ফিরেছে ৬ মরদেহ

প্রধান প্রতিবেদক:
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

Views: 0

কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফিরেছে। শনিবার (২২ আগস্ট) সাতক্ষীরা, কুষ্টিয়া ও ঢাকার নিহতদের মরদেহ বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়। নিহত সপ্তম ব্যক্তি সাতক্ষীরার রেপতি সরকারের মরদেহ পরিবারের ইচ্ছা অনুযায়ী কলকাতাতেই সৎকার করা হয়েছে।

১৯ আগস্ট কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নিহত হন। দুর্ঘটনার পর থেকেই কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষ এবং নিহতদের পরিবার ও স্বজনদের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহযোগিতা করে।-খবর তোলপাড়।

শনিবার সকালে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ছাড়া কুষ্টিয়ার একই পরিবারের চারজন, দেবাশীষ দত্ত, আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও মো. আকরাম আলীর মরদেহ শনিবার বিকেলে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে দেশে আনা হয়েছে। একই সীমান্ত দিয়ে ঢাকার আমিনবাজারের নিহত বাবু আহমেদের মরদেহও দেশে ফেরত আনা হয়।

কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে, মরদেহ সংরক্ষণ, পরিবহন ও দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছে।

সাতক্ষীরার রেপতি সরকারের মরদেহ তার পরিবারের ইচ্ছা অনুযায়ী শুক্রবার রাতে কলকাতায় সৎকার করা হয়। এ ক্ষেত্রেও বাংলাদেশ উপ-হাইকমিশন আর্থিকসহ প্রয়োজনীয় সহযোগিতা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর