• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১১ এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে দারিদ্র্য ও বৈষম্য অবসানে সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি ভারতে ২বছর ৯মাস কারাভোগের পর ৩ বাংলাদেশী দেশে ফেরত আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ অপ্রতীম হত্যার নেপথ্যে কী, উদঘাটনে মাঠে নেমেছে ৫ বাহিনী নতুন পে-স্কেলে নিজের বেতন বৃদ্ধির হিসাব করবেন যেভাবে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য রিয়ান গ্রেপ্তার নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার রামদা উদ্ধার, গ্রেপ্তার ২ বিটিভিতে উচ্চ শ্রেণিতে উন্নীত হলেন ভাওয়াইয়া ভাস্কর ভূপতি ভূষণ বর্মা
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামের উলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর

প্রধান প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

Views: 1

আব্দুল মালেক, উলিপুর:

কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে সানি বাবু (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ডাক্তারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সানি ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় সানি। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশীরা পুকুরের পানিতে সানিকে ভাসতে দেখে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী সরকার বলেন, শিশুটি পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি তিনি জেনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর