• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মিন্টু রহমানের যোগদান কুড়িগ্রামে জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে ছুরিঘাত, নিহত স্বামী, গ্রেফতার মাদকাসক্ত যুবক জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বাংলাদেশের রাষ্ট্রপতির শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: হেঁটেই নেতাকর্মীদের সঙ্গে র‍্যালিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পাওনার অর্ধেকও পায়নি ব্রাজিল-উরুগুয়ে, বিপাকে ভারত তাওহীদের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের লিড সৌদি আরবের পর্যটন ভিসায় নতুন সুবিধা পরাজিত শক্তির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান বাংদেশের প্রধানমন্ত্রীর
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামের রাজারহাটে ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

Views: 0

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার(৭নভেম্বর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আইসিটি কর্মকর্তা রেজাউল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্যসচিব সাহিদুল ইসলাম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রসিদ, উপজেলা কৃষি কর্মকর্তা তুষারকান্তি রায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন এবং প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় দিবসটির গুরুত্বের কথা উল্লেখ করেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগী বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ইউএনওসহ অতিথিবৃন্দ।

এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শেষে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অন্যদিকে, দিবসটি উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।


এই বিভাগের আরও খবর