• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সার নিয়ে সুখবর, বাংলাদেশে চাহিদার চেয়েও মজুত ১৬ লাখ টন বেশি এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: বাংলাদেশের শিক্ষামন্ত্রী ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকার কিছু জানে না’ মৃত্যুদণ্ডে দণ্ডিত ৫ আসামির ৫০ শতাংশ সম্পত্তি পাবে জুলাই শহীদের পরিবার আসিফের বিরুদ্ধে ওঠা অভিযোগ এআই দিয়ে বানানো? যা বলল দুদক গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার “কিডনি প্রতিস্থাপনের জন্য সহায়তা চাচ্ছেন” সজীব মিয়া নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম ও ইনানের মৃত্যুদণ্ড
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামের রাজারহাটে কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা সেশন অনুষ্ঠিত

প্রধান প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

Views: 29

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাটে কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দেড় ঘণ্টাব্যাপী নাজিম খান স্কুল এন্ড কলেজে ইসলামিক রিলিফ বাংলাদেশের এলিমিনেশন অব এঙ্ট্রিম পোভার্টি (ইইপি) প্রকল্পের উদ্যোগে এ সেশনের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে।

সেশনে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, মাসিককালীন স্বাস্থ্যবিধি, পুষ্টি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং বয়ঃসন্ধিকালীন করণীয় বিষয়ে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

পরিবার পরিকল্পনা কেন্দ্র, নাজিম খান ইউনিয়নের পরিবার পরিকল্পনা সহকারী মোছা. গুলশান আরা বেগম সেশনটি পরিচালনা করেন। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন স্ত্রীরোগ-সংক্রান্ত সমস্যা, মাসিকজনিত জটিলতা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।

নাজিম খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলাম। তিনি বলেন, কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে যথাযথ শিক্ষা তাদের সুস্থ ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইসলামিক রিলিফ বাংলাদেশের ইইপি প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মনজুরুল ইসলাম বলেন, প্রকল্পের নারী অধিকারভোগীদের জন্য মেডিকেল হেলথ ক্যাম্পের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ইইপি প্রকল্পের প্রজেক্ট অফিসার জানান, ইইপি প্রকল্পের আওতায় কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলায় মোট ৪৫টি সচেতনতামূলক সেশন আয়োজন করা হবে। এসব কার্যক্রমের মাধ্যমে কিশোরীদের স্বাস্থ্যসেবা ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর