• সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও যৌন হয়রানির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

প্রধান প্রতিবেদক:
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

 

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামে নারী ও ‍শিশু ধর্ষণ, হত্যা ও যৌন হয়রানি বিরূদ্ধে বিভিন্ন সংগঠনের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে স্থানীয় এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) এই মানববন্ধনের আয়োজন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম শাখার সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, টিআইবি’র এরিয়া ম্যানেজার সৌমেন দাস, ব্রাকের জেলা সমন্বয়কারী সৈয়দ ফাহিদ হাসান, মহিদেব যুব সমাজ কল্যাণ সংস্থার প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান লিটন প্রমুখ।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে শিশুদের প্রতি যৌন সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালের ১৯ মে ঢাকার পল্লবী এলাকায় আট বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারকে মর্মান্তিকভাবে ধর্ষণ ও হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডটি দেশব্যাপী তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা গভীর ক্ষোভ প্রকাশ করে শিশুদের সুরক্ষার জন্য আরও শক্তিশালী আইনি সুরক্ষার দাবি জানিয়েছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব হলেও তা যথাযথভাবে পালন হচ্ছে না বলে উল্লেখ করা হয়। বিচার প্রক্রিয়া দ্রুত করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর দেখতে চান স্থানীয় সংগঠন সমুহ।

এ্যাম্বাসী অব দ্য কিংডম অফ দ্য নেদারল্যান্ড এর আর্থিক সহযোগিতায় সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহযোগিতায় এএফএডি’র স্বোচ্চার প্রকল্পের আওতায় যুব ক্যাম্পেইন শিফট’র আয়োজনে মানববন্ধনে অংশগ্রহন করে বাংলাদেশ মহিলা পরিষদ, মহিদেব যুব সমাজ কল্যাণ সংস্থা, সচেতন নাগরিক কমিটি সনাক, ব্র্যাক, ইউএসএস, সানু মেমোরিয়াল সোসাইটি, সুশীল-হাব, গ্রীন ভিলেজ ফাউন্ডেশন, কুড়িগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সমিতি, হলোখানা সমাজ উন্নয়ন সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর