• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন পেল বিকাশ, রবিসহ ৫প্রতিষ্ঠান কুড়িগ্রামে পৃথক দুই কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত বন্যার আগে প্রস্তুতি দুর্যোগে উদ্ধার বিষয়ক কুড়িগ্রামে উপজেলা পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম থানা, নারী বিভাগে নাগেশ্বরী থানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ শিশু নিখোঁজের দীর্ঘ তালিকা, স্বজনদের অসহায় কান্নায় উদ্বিগ্ন বাংলাদেশ চিলমারীতে ফের “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক এলাকাবাসী সারের দাবিতে উলিপুরে ফের কৃষকদের সড়ক অবরোধ পাঁচ দিনের সরকারি সফরে ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে আসছে ত্রাণ মন্ত্রী কুড়িগ্রামে নারীর মর্যাদা ও জরুরী সুরক্ষায় ডিগনিটি কিট বিতরণ
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে পৃথক দুই কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

প্রধান প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

Views: 0

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে একই দিনে পৃথক দুটি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ ও রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে পৃথকভাবে এসব নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুটি অনুষ্ঠানেই শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার(২৪সেপ্টম্বর) সকালে রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ মাঠে কলেজ পরিবার আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে একাদশ শ্রেণিতে সদ্য ভর্তি হওয়া ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এসময় কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

প্রধান অতিথি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্লোগান ‘সবার আগে বাংলাদেশ’-এই চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে।” তিনি আরও বলেন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও আত্মমর্যাদাবোধই শিক্ষার্থীদের সাফল্যের মূল চাবিকাঠি। রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ ইতোমধ্যে একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রমাণ করেছে। ভবিষ্যতে এ কলেজ থেকেই দেশসেবায় নিয়োজিত অনেক গুণী নারীর জন্ম হবে বলে তিনি প্রত্যাশা করেন।

এসময় সহকারী অধ্যাপক পলাশ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম, কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান পাটোয়ারী বিপ্লব ও প্রেসক্লাব রাজারহাট’র সভাপতি আব্দুল কুদ্দুস।

অপরদিকে, একইদিনে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের হলরুমে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদেরকেও বরণ করে নেওয়া হয়।
এসময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জহুরুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় এবং তাদের নতুন শিক্ষাজীবনের সাফল্য কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর