• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

প্রধান প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

সংবাদদাতা,কুড়িগ্রাম :

কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে শহরের পৌর অডিটোরিয়ামে এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রামের আয়োজনে দিবসটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মীর্জা মো: নাসির উদ্দিন।

এছাড়া এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির প্রজেক্ট কোঅর্ডিনেটর মখলেছুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও পরিবেশ সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির ফাহমিদা হামিদ ও রেজওয়ানুল হক নুরনবী অনুষ্ঠানে সঞ্চালনা করেন।
এ সময় দীর্ঘদিন ধরে পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নে বিশেষ অবদান রাখায় বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকার বা কোনো প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়, একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ রোধ এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর