• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
‘গ্রামেই মিলবে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, খুলবে কর্মসংস্থানের দুয়ার’ রংপুর অঞ্চলে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রকল্প পরিচালক কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ৮ কোটি ভোট পেয়ে বললেন, ‘তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি’ গ্রামীণ ব্যাংক আক্রান্ত: মালয়েশিয়ায় মুখ খুললেন ড. ইউনূস, ব্যস্ত ‘থ্রি জিরো’ নিয়ে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০ কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ কুড়িগ্রামের রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে মঞ্চস্থ হলো নাটক ‘আজ কমন্ডলের ফাঁসি’, টাউনহলে উপচে পড়া ভিড়

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

Views: 6

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম :

​কুড়িগ্রাম পৌর টাউনহলে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘প্রচ্ছদ’-এর আয়োজনে মঞ্চস্থ হয়েছে নাটক ‘আজ কমন্ডলের ফাঁসি’। বিমল বন্দোপাধ্যায় রচিত কাল্পনিক গল্পনির্ভর এই নাটকটির নির্দেশনা দিয়েছেন পার্থ প্রতিম চক্রবর্তী।

শুক্রবার রাতে প্রদর্শিত এই নাটকটি দেখতে টাউনহলে নাট্যামোদীদের ঢল নামে এবং পুরো হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
​নাটক শুরুর আগে ‘প্রচ্ছদ’-এর সভাপতি দুলাল বোসের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “কুড়িগ্রামের সাংস্কৃতিক ইতিহাস অতি পুরোনো ও গৌরবময়। নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজকে সচেতন করা এবং প্রগতিশীল চেতনা জাগিয়ে তোলার অন্যতম শক্তিশালী শক্তি। প্রচ্ছদের এই নাট্যপ্রয়াস কুড়িগ্রামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও বেগবান করবে এবং নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতিচর্চায় অনুপ্রাণিত করবে।”

​আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নাট্য ব্যক্তিত্ব শ্যামল ভৌমিক।

​বক্তারা কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ধারাক্রম বজায় রাখতে নিয়মিত নাট্যচর্চা ও সাহিত্য-সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা পর্ব শেষে মঞ্চস্থ হয় বহু প্রতীক্ষিত কাল্পনিক নাটক ‘আজ কমন্ডলের ফাঁসি’। পুরো পরিবেশনাজুড়ে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও করতালি কুড়িগ্রামের প্রাণবন্ত নাট্যানুরাগকেই আরও একবার প্রমাণ করে।


এই বিভাগের আরও খবর