• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাজারহাটে সমাজসেবা কার্যালয় ও শিশু সদন পরিদর্শন করেন সমাজসেবার উপপরিচালক বিশ্বমঞ্চে বিরল ইতিহাস বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এক শিক্ষার্থীর জন্য ১৯ শিক্ষক-কর্মচারী! আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা, গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন পেল বিকাশ, রবিসহ ৫প্রতিষ্ঠান কুড়িগ্রামে পৃথক দুই কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত বন্যার আগে প্রস্তুতি দুর্যোগে উদ্ধার বিষয়ক কুড়িগ্রামে উপজেলা পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম থানা, নারী বিভাগে নাগেশ্বরী থানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ শিশু নিখোঁজের দীর্ঘ তালিকা, স্বজনদের অসহায় কান্নায় উদ্বিগ্ন বাংলাদেশ
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

মনঃশ্বর গ্রাম মাদকমুক্ত ঘোষণা

প্রধান প্রতিবেদক:
আপডেট: শনিবার, ৩০ মে, ২০২৬

Views: 69

 

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মনঃশ্বর গ্রামকে আনুষ্ঠানিকভাবে মাদকমুক্ত ঘোষণা করেছে এলাকাবাসী। ওই এলাকার সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগ, সচেতনতা এবং সামাজিক ঐক্যের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়।

শনিবার(৩০মে) দুপুরে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মনঃশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সমাজ সেবক আলহাজ্ব মো: আফছার আলী সরকার, মো: মকবুল হোসেন, মো:এরফান আলী, মোহাম্মদ আলী সরকার, বিদ্যানন্দ সেবা সংস্কার সভাপতি মো: এরশাদুল হক, সাংগঠনিক সম্পাদক রিপন সরকার, শাকিল, মিজানুল রহমান সজিব, জাকারিয়া পারভেজ হাসিব সরকার, লিখন মিয়া আর প্রমূখ। এসময় বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও জাতির জন্য ভয়াবহ অভিশাপ। এর কুফল থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং মনঃশ্বর গ্রামকে স্থায়ীভাবে মাদকমুক্ত রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন। এলাকাবাসীর বিশ্বাস, সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর