• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেরদৌস-রিয়াজ-শাওনসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্তের আবেদন পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিল নরেন্দ্র মোদি প্রহ্লাদ জোশী ভারতের নতুন শিক্ষামন্ত্রী বঙ্গভবনে অফিস করবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবে স্পিকারের বাসভবনে অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর মিছিল বন্ধ করি চিলমারীতে স্ত্রীর অধিকারের দাবিতে অনশন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে মাদক বিরোধী ভলিবল টুর্নামেন্ট’২৬ উদ্বোধন

প্রধান প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সংবাদদাতা, কুড়িগ্রাম:

মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে কুড়িগ্রামে শুরু হয়েছে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট-২০২৬। সোমবার (৮ জুন) বিকেলে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক মোঃ আব্দুর রশিদ, ডিপিসি জামিল চৌধুরী, গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম রশিদ আলী সহ অন্যান্য অতিথিবৃন্দ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক মোঃ শাহ্ নেওয়াজ এর সভাপতিত্বে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকা- এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ জীবনধারা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট ৮ থেকে ১০ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে জেলার বিভিন্ন দলের অংশগ্রহণে প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হবে।

আজ ৪ টি দলের মধ্যে গ্রীন ভিলেজ স্পোর্টস ক্লাব এবং ভোগডাঙ্গা যুব ক্রীড়া সংস্থা সেমিফাইনাল নিশ্চিত করে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্টের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি পাবে এবং যুবসমাজ খেলাধুলার মাধ্যমে নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com