• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

প্রধান প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

পিএম সৈকত:

কুড়িগ্রামের উলিপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর কৃষামত ফুলবাড়ী এলাকা থেকে ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে লোকালয়ের পাশে অজগরটি দেখা গেলে এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, সকালে কৃষামত ফুলবাড়ী এলাকায় হঠাৎ অজগরটি দেখতে পেয়ে উৎসুক জনতা ভিড় জমায়। ঘটনাটি ছড়িয়ে পড়লে আশপাশের শত শত মানুষ সাপটিকে দেখতে আসেন। এ সময় কৌতূহলী অনেকে অজগরটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে স্থানীয়রা অজগরটিকে নিয়ন্ত্রণে এনে বন বিভাগে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় আলামিন মিয়া বলেন, আমাদের এলাকায় আগে কখনও এত বড় অজগর সাপ দেখিনি। আজ দেখলাম। এতো বড় সাপ দেখে ভয় লাগলো।

এবিষয়ে কুড়িগ্রাম জেলা বন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, সংবাদ পেয়ে আমাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ ফুট লম্বা অজগরটি উদ্ধার করা হয়েছে। সাপটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com