• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মিন্টু রহমানের যোগদান কুড়িগ্রামে জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে ছুরিঘাত, নিহত স্বামী, গ্রেফতার মাদকাসক্ত যুবক জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বাংলাদেশের রাষ্ট্রপতির শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: হেঁটেই নেতাকর্মীদের সঙ্গে র‍্যালিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পাওনার অর্ধেকও পায়নি ব্রাজিল-উরুগুয়ে, বিপাকে ভারত তাওহীদের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের লিড সৌদি আরবের পর্যটন ভিসায় নতুন সুবিধা পরাজিত শক্তির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান বাংদেশের প্রধানমন্ত্রীর
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ১ আগস্ট, ২০২৬

Views: 5

আতাউর রহমান বিপ্লব,কুড়িগ্রাম:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির পাথার এলাকায় উলিপুর-চিলমারী সড়কের পাশ থেকে হামিদুল ইসলাম (২৮) ওরফে বাবু নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হামিদুল ইসলাম উপজেলার পশ্চিম সাদুল্যা এলাকার বাসিন্দা জাবেদ আলীর ছেলে।

শনিবার (১ আগস্ট) সকালে স্থানীয় লোকজন সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, মরদেহের চোখ, মুখ ও বাম কানে রক্তাক্ত আঘাতের চিহ্ন ছিল। এছাড়া বাম পায়ের বুড়ো আঙুলেও আঘাতের চিহ্ন দেখা যায়। এসব কারণে এলাকাবাসীর মধ্যে মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি সড়ক দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। তবে নিহতের পরিবারের দাবি, হামিদুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহ সড়কের পাশে ফেলে রেখে গেছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, মৃত্যুর প্রকৃ

ত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর