• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত নজরুল বর্ষে রাজারহাটে শিক্ষার্থীদের পুরস্কৃত, মিলল গাছের চারাও কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন রওশন আরা বেগম

প্রধান প্রতিবেদক:
আপডেট: সোমবার, ২৫ মে, ২০২৬

Views: 2

 

সংবাদদাতা, কুড়িগ্রাম :
কুড়িগ্রাম জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে কুড়িগ্রাম সদর উপজেলার দোবাড়িয়ার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ রওশন আরা বেগম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই অসামান্য অর্জনে বিদ্যালয়জুড়ে আনন্দের বন্যা বইছে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সর্বস্তরের মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হচ্ছে তিনি।
সোমবার( ২৫মে) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী।

‎রবিবার(২৩ মে) বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানা যায়।

‎জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয় পরিচালনা করে আসছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, পরিচ্ছন্ন শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে।

‎শুধু পাঠদানেই নয়, শিশুদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম গড়ে তুলতেও তিনি বিশেষ ভূমিকা পালন করছেন। বিদ্যালয়কে একটি আধুনিক, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে তাঁর নিরলস প্রচেষ্টা ইতোমধ্যে জেলার শিক্ষা মহলে প্রশংসিত হয়েছে।

‎এছাড়াও বিভিন্ন জাতীয় দিবস, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের সফল অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর দক্ষ নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে এসেছে ইতিবাচক পরিবর্তন।

‎তিনি কুড়িগ্রাম পৌর শহরের এলাকার পৌর বিএনপি’র আহবায়ক মোঃ মহিউদ্দীন জাহাঙ্গীর বিপ্লবের সহধর্মিণী। সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডে এই পরিবারটির অবদান কুড়িগ্রাম জেলাজুড়ে সুপরিচিত।

শিক্ষার্থী তরিকুল ইসলাম জানায় আমরা খুব গবিত আপা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওযায়। ,

দোবাড়িয়ার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ রওশন আরা বেগম বলেন,এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং পুরো বিদ্যালয়, এলাকাবাসী এবং কুড়িগ্রামের শিক্ষা পরিবারের জন্য গৌরবের বিষয় আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো ভালো কাজ করতে পারি।

‎অভিভাবক আমিনুল ইসলাম, আলামিন মিয়া হামিদুল ইসলামসহ অনেকেই বলেন প্রধান শিক্ষিকার নেতৃত্বে ভবিষ্যতেও দোবাড়িয়ার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মানোন্নয়নে নতুন নতুন সাফল্য অর্জন করবে এবং জেলার মধ্যে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে আমরা আশা করছি।

এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী জানান, প্রাথমিক শিক্ষা পদক ২৬ এর জেলার শেষ্ঠ শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয়,ব্যক্তি, প্রতিষ্ঠান,কর্মকর্তা,কর্মচারীদের ভালো কাজের জন্য নির্বাচিত করা হয়েছে। আমি আশা করবো সবাই যেন ভালো কাজ করে নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর