• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উলিপুরে ৪৩ বছর পর আবার জ্বলে উঠল বিদ্যোৎসাহী পাঠাগার কুড়িগ্রামে উলিপুরে ইয়াবা সেবনকালে যুবক আটক, মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে খেলাধুলায় মাতল নারী ও কিশোরীরা বাংলাদেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ চার গ্রেডে পোশাকশ্রমিকদের মজুরি কাঠামোর সুপারিশ, সর্বনিম্ন ১৭ হাজার টাকা আ. লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না বললো বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন ‘বিলিওনেরা’ খ্যাত ওটিলিয়া বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গত ২৬ মাসে ১৯ সাংবাদিক হত্যা, গ্রেপ্তার ৮৪: টেলিগ্রাফ কুড়িগ্রামের রাজারহাটে স্থাবর সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

Views: 4

নবাগত কার্যকরী কমিটিকে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব রাজারহাট

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. হাসান আলী এবং সাধারণ সম্পাদক পদে মো. সহিদুজ্জামান রাসেল নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। পরে শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টায় নির্বাচন পরিচালনা কমিটি বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৯টি পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. হাসান আলী রিকশা প্রতীকে ২ হাজার ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।অপর দিকে সাধারণ সম্পাদক পদে মো. সহিদুজ্জামান রাসেল ২ হাজার ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যকরী সভাপতি পদে মো. আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক পদে মো. জিয়াউর রহমান জিয়া, অর্থ সম্পাদক পদে মো. আলমগীর কবির, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আয়নাল হক এবং শ্রমিক কল্যাণ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম বুল্টু নির্বাচিত হয়েছেন।

সহ সভাপতি পদে মো. আব্দুল জলিল ও মো. বাবুল হোসেন এবং সহ সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল লতিফ ও মো. মজিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সড়ক সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম, মো. নূরুজ্জামান ও মো. হাবিবুল ইসলাম নির্বাচিত হন। কার্যকরী সদস্য পদে মো. আয়নাল হোসেন, এম এ মালেক মন্ডল ও মো. মজিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে মো. বাবুল মিয়া এবং দপ্তর সম্পাদক পদে মো. সামছুল হক বাবুল নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ডা. মো. মাহফুজার রহমানের স্বাক্ষরিত ফলাফলপত্রে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সহিদুজ্জামান রাসেল বলেন, নির্বাচনে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সংগঠনের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
নবনির্বাচিত সভাপতি মো. হাসান আলী বলেন, শ্রমিকরা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব।

নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্র এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ফলাফল ঘোষণার মধ্য দিয়ে ১৯টি পদের নতুন নেতৃত্ব নির্ধারিত হয়।

এদিকে কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় এবং নির্বাচনে সভাপতি পদে মো. হাসান আলী এবং সাধারণ সম্পাদক পদে মো. সহিদুজ্জামান রাসেল নির্বাচিত হওয়ায় কার্যকরী কমিটিকে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব রাজারহাট’র সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতসহ সাংবাদিকবৃন্দ।


এই বিভাগের আরও খবর