• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিলো ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার সেপ্টেম্বরে ১৯ দিনেই দেশে এলো ২৩ হাজার কোটি টাকা রেমিট্যান্স নড়াইলে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১১ এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে দারিদ্র্য ও বৈষম্য অবসানে সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি ভারতে ২বছর ৯মাস কারাভোগের পর ৩ বাংলাদেশী দেশে ফেরত আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ অপ্রতীম হত্যার নেপথ্যে কী, উদঘাটনে মাঠে নেমেছে ৫ বাহিনী নতুন পে-স্কেলে নিজের বেতন বৃদ্ধির হিসাব করবেন যেভাবে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রাম-রাজারহাট আরকে সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

প্রধান প্রতিবেদক:
আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

Views: 2

পিএম সৈকত: 

কুড়িগ্রাম- রাজারহাট আরকে সড়কে মোটরসাইকেলের ধাক্কায় সূর্য পাল (০৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছিনাই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সূর্য পাল রাজারহাট উপজেলার ছিনাই পালপাড়া এলাকার স্বপন পাল ও জয়া পালের ছেলে এবং সিংহীমারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, বুধবার সকাল আনুমানিক সোয়া ৮টার দিকে কুড়িগ্রাম-রাজারহাট মহাসড়কের ছিনাই বাজার এলাকায় গ্রামীণ ব্যাংক সংলগ্ন পাকা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় সূর্য পাল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন। সূর্য পালের মর্মান্তিকভাবে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

এ ঘটনায় রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে ঘাতক মটরসাইকেল ও তার চালককে পুলিশ গ্রেফতার করতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর