• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে সাগর-রুনি হত্যা মামলার ১২৭ বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছাল ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত কুড়িগ্রামের সঙ্গে ১৪ ঘন্টা পর সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক রৌমারী সীমান্তে ৫ দিন পর ৪ জনকে থানায় হস্তান্তর অপর ৫জন রয়েছে শুন্য রেখায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে রাজারহাটে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজারহাটে রেললাইনের ওপর বালুভর্তি ড্রাম ট্রাক উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা আর্জেন্টিনার জন্য পড়শীর বার্তা দাবি আদায়ে খুলনায় শনিবার ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে রাজারহাটে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

প্রধান প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

পিএম সৈকত:

গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং এর কার্যকারিতা জনগণের কাছে আরও সুস্পষ্টভাবে তুলে ধরার লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) অনুষ্ঠিত এ কর্মশালায় স্থানীয় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মশালাটি পরিচালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জনাব রোকনুজ্জামান রনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান, রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক সরকার অরুণ যদু, রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রহলাদ মণ্ডল সৈকতসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)-এর প্রতিনিধিবৃন্দ।

কর্মশালায় বক্তারা বলেন, গ্রামীণ পর্যায়ে প্রচলিত শালিশ ব্যবস্থার আইনগত ভিত্তি নেই। অন্যদিকে, গ্রাম আদালত একটি আইনসম্মত ও সহজলভ্য বিচারব্যবস্থা, যা স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও কম খরচে নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর কার্যক্রম ব্যাপকভাবে প্রচারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রাম আদালতের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। এ লক্ষ্যে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর