• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত নজরুল বর্ষে রাজারহাটে শিক্ষার্থীদের পুরস্কৃত, মিলল গাছের চারাও কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছে গাজী নজরুল, সন্ধ্যায় মৃত্যু
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

“আবাসিক হোটেলে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ” হোটেল মালিক আটক

প্রধান প্রতিবেদক:
আপডেট: রবিবার, ৩১ মে, ২০২৬

Views: 3

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের চিলমারীতে হোটেলে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে, কবির মিয়া (৪৫) নামে আবাসিক হোটেল মালিককে আটক করেছেন চিলমারী মডেল থানা পুলিশ। গতরাতে (শুক্রবার) ধর্ষণ মামলার আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি উপজেলার রমনা ইউনিয়নে “রমনা ফেরিঘাটের” বাঁধের মোড়ে একটি আবাসিক হোটেলে ঘটেছে বলে জানাগেছে।

মামলার এজাহার সূত্রে জানাযায়, উলিপুর উপজেলার ঘুঘুমারীর চর এলাকার এক দম্পতি বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ফেরার পথে, রমনা ফেরিঘাটে এসে নৌকা না পেয়ে “আনার কলি” আবাসিক হোটেলে অবস্থান নেন। অভিযোগ অনুযায়ী, ওই নারীর স্বামী খাবার কিনতে বাহিরে যায়। তখন হোটেল মালিক তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে স্বামী ফিরে এলে ভুক্তভোগী বিষয়টি তাকে জানান।

পরদিন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছেন। পরে ভুক্তভোগীর স্বামী জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী, তার স্বামী ও শিশু সন্তানকে উদ্ধার করেন। এ ঘটনার পর থানায় মামলা দায়েরের করা হলে, গতরাতে অভিযুক্ত কবির মিয়াকে চিলমারী মডেল থানা পুলিশ আটক করেছেন। এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার বলেন, ধর্ষণ মামলার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট আবাসিক হোটেলটির বৈধ কোন অনুমোদন আছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছেন। তাদের দাবি, হোটেলটি নিয়ে অতীতেও বিভিন্ন অভিযোগ উঠলেও সে গুলো তদন্তের অভাবে চাপায় পড়ে গেছে। বিষয়টির সুষ্ঠু ভাবে তদন্তের জন্য জোড় দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর