• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে! হুথি হামলা প্রতিহত করতে সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবিতে নিহত -৪১ চিলমারীতে ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের এডভোকেসি সভা কুড়িগ্রামে “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধে ধস, হুমকিতে প্রায় ১০গ্রামের মানুষ রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা রাজারহাটে সমাজসেবা কার্যালয় ও শিশু সদন পরিদর্শন করেন সমাজসেবার উপপরিচালক বিশ্বমঞ্চে বিরল ইতিহাস বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এক শিক্ষার্থীর জন্য ১৯ শিক্ষক-কর্মচারী! আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা, গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

চিলমারীতে ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের এডভোকেসি সভা

প্রধান প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

Views: 0

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের চিলমারীতে “ফ্রেন্ডশিপ এনজিওর (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তারের” এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪শে সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের” সভা কক্ষে ফ্রেন্ডশিপ এনজিওর (FDIDP) প্রকল্পের সার্বিক সহযোগিতায়, “সরকারি স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা” দপ্তরের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষার নানান বিষয়ের উপর এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার আবু রায়হান। তিনি বলেন, আমরা সব সময় সমাজের মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করে থাকি, এবং প্রতিবন্ধী ব্যক্তিদের আমরা একটু বেশি করে দেখাশোনা করে থাকি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মেডিকেল অফিসার- ডাঃ প্রান্ত সরকার, ডাঃ রাশেদুল ইসলাম, ডাঃ সোহেল রানা, ডাঃ সৌরভ দাস, ডাঃ সুমাইয়া সাবরিন। তারা বলেন, আমরা অন্যান্য রোগীদের চেয়ে প্রতিবন্ধী রোগীদের চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকি এবং তাদের সরকারী ভাবে চিকিৎসার জন্য সকল সহায়তা করে থাকি বলে জানান তারা।

তারা আরও বলেন, যে কোন ধরনের প্রতিবন্ধী রোগীর বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা তাদের সমস্যা গুলো সমাধানের জন্য চেষ্টা করব। এই ধরনের কাজের জন্য তারা ফ্রেন্ডশীপ এনজিও কে ধন্যবাদ জানান তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন (FDIDP) প্রজেক্টের প্রতিবন্ধী ব্যক্তিরা। উপস্থিত ছিলেন, রিহেলিটেশন অফিসার ও টেকনিক্যাল সুপার ভাইজার মোন্তাজুল রহমান, হাফিজুর রহমান, আনিছুর রহমানসহ আরও অনেকে। উক্ত এডভোকেসি সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন, (FDIDP)প্রজেক্ট ম্যানেজার রহুল আমিন সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর