সংবাদদাতা, চিলমারী (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের চিলমারীতে বজ্রপাতে অটো চালক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১শে মে) সকাল আনুমানিক ৭টার দিকে বাড়ির পাশে বিলে মাছ ধরতে গিয়ে, হঠাৎ বজ্রপাতে রফিকুল ইসলাম নামে অটো চালক যুবকের মৃত্যু হয়েছে।
জানা যায়, উপজেলার থানাহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বজরা তবকপুর (মজাইডাঙ্গাঁ) গ্রামের সুরুজ্জামালের ছেলে রফিকুল ইসলাম (৩৫)।
পেশায় তিনি একজন অটো চালক ছিলেন। মৃত্যুকালে তিনি ১মেয়ে ও ১ছেলে রেখে গেছেন।
তার এই মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন, ঐ ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন। হঠাৎ তার এই মৃত্যুতে পরিবারে ও এলাকা জুড়ে শোকের ছায়া বইছে।