• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

জালিয়াতির অভিযোগে মাদরাসা অধ্যক্ষের বেতন-ভাতা স্থগিত

প্রধান প্রতিবেদক:
আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

Views: 0

নিয়োগে জাল সই, ভুয়া চিঠি ও জাল নিয়োগ বোর্ড গঠনের অভিযোগে কুড়িগ্রামের চিলমারী উপজেলার এক মাদরাসা অধ্যক্ষের বেতন-ভাতা স্থগিত করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গত ২ সেপ্টেম্বর সোনারীপাড়া মীম ছীন বালিকা দাখিল মাদরাসার অধ্যক্ষ মো. ইস্কেন্দার মির্জার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।-খবর সংবাদদাতা, কুড়িগ্রাম।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে তার আগস্ট মাসের বেতন-ভাতা স্থগিত করে তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, সোনারীপাড়া মীম ছীন বালিকা দাখিল মাদরাসায় ‘মাসুদ রানা’ নামের এক ব্যক্তিকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়। পরে তার নতুন এমপিওভুক্তির আবেদন যাচাইয়ের সময় নিয়োগপ্রক্রিয়ায় বিভিন্ন অসংগতি ধরা পড়ে।

অভিযোগ ওঠে, ওই নিয়োগে মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধির সই জাল করে ভুয়া চিঠি তৈরি করা হয়। এরপর জাল নিয়োগ বোর্ড গঠন করে ফলাফল শিট প্রস্তুত করা হয়। যাচাই-বাছাই শেষে মাসুদ রানার এমপিওভুক্তির আবেদন বাতিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ ইস্কেন্দার মির্জার বিরুদ্ধে ব্যবস্থা নেয় অধিদপ্তর।

তবে অভিযোগ অস্বীকার করে ইস্কেন্দার মির্জা বলেন, যথাযথ নিয়ম মেনেই ডিজি প্রতিনিধি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ইউএনওর উপস্থিতিতে নিয়োগ বোর্ড সম্পন্ন হয়েছে। আমার বেতন কেনো বন্ধ করা হয়েছে, তা জানা নেই।

এর আগে গত ২৯ জুন একই ধরনের অভিযোগে ‌চিলমারীর আরো তিন মাদরাসা প্রধানের বেতন-ভাতা স্থগিত করা হয়।

তারা হলেন, রাজারভিটা ইসলামিয়া মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মো. রফিকুর ইসলাম, কুটিরগ্রাম এম এইচ বালিকা দাখিল মাদরাসার অধ্যক্ষ মো. মাহফুজার রহমান খন্দকার এবং চিলমারী সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মো. নাজমুল হক।

এ বিষ‌য়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, অধিদপ্তর থেকে তাকে চিঠি দেওয়া হয়ে থাকতে পারে।
প্রয়োজন হলে বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হ‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর