• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

জাল টাকার নোট সহ আটক ১

প্রধান প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

 

পিএম সৈকত:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাল টাকার নোট সহ একজন কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার(৭জুলাই) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন।

পুলিশ জানায়, উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার এলাকায় চিহ্নিত মাদককারবারি বাংলাদেশি জাল টাকার নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা ক্রয় করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার(৬ জুলাই) রাত ১২ টায় ভুরুঙ্গামারীর পুলিশ সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন ও থানার এসআই(নিরস্ত্র) আব্দুর রহিমের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে পচাত্তর হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। এসময় একই ইউনিয়নের কানিবাড়ি মইদাম এলাকার কুদ্দুস মিয়ার ছেলে আনোয়ার মিয়াকে আটক হয়। সে ভারতীয় সীমান্তের কাটাঁতার সংলগ্ন এক বাড়ি থেকে ইয়াবা ও গাঁজার ব্যবসা করে আসছিলো।

এবিষয়ে ভুরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন বলেন,মাদক ক্রয়ের সময় এক ব্যাক্তিকে বাংলাদেশী জাল টাকার নোটসহ আটক করা হয়েছে।
জাল নোট জিম্মায় রাখার অপরাধে দন্ডবিধি-১৮৬০ ও বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় আসামির মামলা দায়ের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com