• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেরদৌস-রিয়াজ-শাওনসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্তের আবেদন পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিল নরেন্দ্র মোদি প্রহ্লাদ জোশী ভারতের নতুন শিক্ষামন্ত্রী বঙ্গভবনে অফিস করবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবে স্পিকারের বাসভবনে অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর মিছিল বন্ধ করি চিলমারীতে স্ত্রীর অধিকারের দাবিতে অনশন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ট্রাক উল্টে ১৫ জন নিহত: ‘চালকের ভুল ছিল’

প্রধান প্রতিবেদক:
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সোমবার(২৫মে) দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে ৬৫ বছরের বেশি বয়সী, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের কার্ড উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় চালকের ভুল ছিল। -খবর তোলপাড়।

তিনি বলেন, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী ড্রাইভারের অসাবধানতার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তবে সড়ক ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল না।

তিনি বলেন, “টাঙ্গাইলের দুর্ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চালকের ভুলের কারণেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। রাস্তা ম্যানেজমেন্টে কোনো ত্রুটি ছিল না।”

ঈদযাত্রা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, আগামী দুদিনে দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়বেন। যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, টিকিট কেটে অথবা নির্ধারিত পরিবহনের জন্য অপেক্ষা করেই যাত্রা করা উচিত। ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ যাতায়াত নিরুৎসাহিত করার আহ্বান জানান তিনি।

ফিটনেসবিহীন যানবাহনের বিষয়ে মন্ত্রী বলেন, দেশে এখনও পর্যাপ্ত সংখ্যক ফিটনেসসম্পন্ন যানবাহন নেই। তবে পর্যায়ক্রমে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সোমবার ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সারতৈল এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি রডবোঝাই ট্রাকে শ্রমিক শ্রেণির যাত্রীরা ছিলেন। যমুনা সেতু পূর্ব সারতৈল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com