• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত নজরুল বর্ষে রাজারহাটে শিক্ষার্থীদের পুরস্কৃত, মিলল গাছের চারাও কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ধরণীবাড়ী তেলিপাড়া জামে মসজিদে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধান প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
oplus_2

Views: 20

আব্দুল মালেক, উলিপুর:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের ধরণীবাড়ী তেলিপাড়া জামে মসজিদে জুমার নামাজ শেষে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে ধরণীবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঁচবারের নির্বাচিত ইউপি সদস্য মো. হাবিবুর রহমান লাবলু এলাকার মুরব্বি, মুসল্লি ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া, পরামর্শ ও সমর্থন কামনা করেন।

মতবিনিময় সভায় বক্তব্যে মো. হাবিবুর রহমান লাবলু বলেন, “আসুন পরিবর্তন আনি, উন্নয়নের পথে এগিয়ে যাই। আপনাদের আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে আমরা আমাদের প্রিয় ধরণীবাড়ী ইউনিয়নকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে চাই। সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং ধরণীবাড়ী ইউনিয়নের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন তেলিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম, মোয়াজ্জেম লাল মিয়া, সাবেক স্বাস্থ্যকর্মী মাহমুদুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর