• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১১ এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে দারিদ্র্য ও বৈষম্য অবসানে সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি ভারতে ২বছর ৯মাস কারাভোগের পর ৩ বাংলাদেশী দেশে ফেরত আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ অপ্রতীম হত্যার নেপথ্যে কী, উদঘাটনে মাঠে নেমেছে ৫ বাহিনী নতুন পে-স্কেলে নিজের বেতন বৃদ্ধির হিসাব করবেন যেভাবে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য রিয়ান গ্রেপ্তার নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার রামদা উদ্ধার, গ্রেপ্তার ২ বিটিভিতে উচ্চ শ্রেণিতে উন্নীত হলেন ভাওয়াইয়া ভাস্কর ভূপতি ভূষণ বর্মা
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার কমিটিতে সভাপতি ফারুক হোসেন, সম্পাদক বেলাল

প্রধান প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

Views: 0

পরিবেশ সুরক্ষা, ব্যাপক হারে বৃক্ষরোপণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির দৃঢ় প্রত্যয় নিয়ে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী দুই বছর মেয়াদি অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত মেয়াদের এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।-খবর সংবাদদাতা, নওগাঁ।

সংস্থার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল-এর সার্বিক পরিচালনায় গঠিত এই নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মোঃ ফারুক হোসেন। সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন পরিবেশ সংগঠক মাহমুদুন নবী বেলাল।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান খান চৌধুরী আপেল, সহ-সাধারণ সম্পাদক হাসান আলী এবং অর্থ সম্পাদক তানিয়া ফেরদৌসী। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন বিশিষ্ট সমাজকর্মী গোলাম মোস্তফা মুন্টু ও তরুণ সংগঠক সজিব হোসেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল বলেন, “নওগাঁর পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন নিশ্চিত করতেই এই সংগঠনের জন্ম। নতুন কমিটির সকল সদস্যকে সাথে নিয়ে আমরা আমাদের পরিবেশবান্ধব কার্যক্রমকে আরও গতিশীল করব। বিশেষ করে আগামী দুই বছর ‘গ্রীণ নওগাঁ, ক্লীন নওগাঁ’ বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠপর্যায়ে কঠোর পরিশ্রম করব।”

নবনির্বাচিত সভাপতি দেওয়ান মোঃ ফারুক হোসেন বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং নওগাঁ জেলাকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব অঞ্চল হিসেবে গড়ে তুলতে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে। আগামী দিনে জেলার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে পরিবেশ দূষণ রোধ ও প্লাস্টিক বর্জনের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি আরও জোরদার করা হবে।”

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার এই নতুন ও গতিশীল কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সুধীসমাজ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর